ঝুলন্ত ব্রিজ
কায়ী ইজম
একটি জীবনের কথা
ভাবতে ভাবতে
আরেকটি জীবন স্পর্শ করি;
একটি মরণের কথা লিখতে লিখতে
অন্য কারো মরদেহ
উদ্ধার করতে এগিয়ে যাই;
একদল
আরেকদল
জাঁহাবাজ সৈনিক
যুদ্ধের মহড়া দিতে দিতে
গলায় ঝুলিয়ে রেখেছে
শান্তির প্লেকার্ড;
মূলত জীবন
সমাধিক্ষেত্র যাওয়ার ঝুলন্ত ব্রিজ।